প্রিন্ট এর তারিখঃ Aug 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2026 ইং
ডিসি হিলে অআকখ এর পাঠচক্র

মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
কোলাহলের শহরেও সাহিত্যের আলো জ্বলে উঠেছে।গত শুক্রবার চট্টগ্রামের সবুজ ঘেরা ডিসি হিলে অআকখ আয়োজিত পাঠচক্রে আলোচনার কেন্দ্রে ছিল জহির রায়হানের কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’।
বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই আয়োজনে পাঠকরা নিজেদের প্রতিক্রিয়া শেয়ার করেন। মকবুলের সংসার, টুনি-মন্তুর সম্পর্ক, নারীর প্রতি বৈষম্য আর সামাজিক কুসংস্কার উপন্যাসের এইসব দিক নিয়ে চলে আবেগঘন আলোচনা।
সঞ্চালনা করেন নাফিসা নবী। আলোচনায় অংশ নেন এমরান হোসেন, আবদুল্লাহ মুহাম্মদ সাজিদ, হিশাম, ইবাত, কাজী খোরশেদ, রুদ্র সুশান্ত ও হাবিবুর রহমান।
গোধূলিতে শেষ হয় পাঠচক্র।অংশগ্রহণকারীদের কথায় উঠে আসে একই প্রশ্ন মানুষ পরিবর্তন চায়, কিন্তু সামাজিক অবক্ষয় কি আদৌ তাকে বদলাতে দেয়? হাজার বছর ধরেই চলছে সেই ধারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট